‎‎‎তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার, ‎কোচবিহারে রাজনৈতিক মহলে চাঞ্চল্য‎

Screenshot_20260518_210326_Chrome

কোচবিহার: কোচবিহার এক প্রভাবশালী তৃণমূল নেতার গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১-বি ব্লক সভাপতি আব্দুল কাদের-কে সোমবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে।
‎পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার গুড়িয়াহাটী নম্বর ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নেতাকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
‎পুলিশের দাবি, আব্দুল কাদেরের বিরুদ্ধে নির্বাচনের আগে বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর হামলা, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং মহিলাদের সঙ্গে অশালীন আচরণের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলির ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।
‎উল্লেখযোগ্যভাবে, গত কয়েক দিনের মধ্যে কোচবিহারে তৃণমূলের ব্লক স্তরের কোনও নেতাকে গ্রেপ্তার করার এটি দ্বিতীয় ঘটনা। এর ফলে জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

About Author

Advertisement