কলকাতা: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনস্থ কেন্দ্র সরকারের মিনিরত্ন–এক মর্যাদাসম্পন্ন বহুমুখী রাষ্ট্রায়ত্ত সংস্থা বালমার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ১৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই ফলাফল অনুমোদিত হয়।
২০২৫–২৬ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে মোট আয়
২১.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯১.২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৬৫০.৯২ কোটি টাকা। ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত ত্রৈমাসিকে কর-পূর্ব মুনাফা হয়েছে ১২০.৭৯ কোটি টাকা এবং নিট মুনাফা ৯০.৫৩ কোটি টাকা।
২০২৫–২৬ অর্থবছরে সংস্থার মোট আয় দাঁড়িয়েছে
২৭৮৪.৬০ কোটি টাকা, যা ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় ৮.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কর-পূর্ব মুনাফা ৫.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩০.৮৭ কোটি টাকা এবং কর-পরবর্তী মুনাফা ৫.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪৫.৬৮ কোটি টাকায় পৌঁছেছে।
পরিচালনা পর্ষদ মার্চ ২০২৬-এ ঘোষিত ৪২.৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশের পাশাপাশি ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৪২.৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে।










