শিলিগুড়ি: আগামীকাল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এই প্রসঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডা. শঙ্কর ঘোষ বলেন, কলকাতা আগামীকাল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। বাংলার মানুষের আশীর্বাদে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠান রাজ্যের উন্নয়ন ও সুশাসনের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।তিনি আরও বলেন, দেশের স্বনামধন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা আধুনিক ভারতের চাণক্য অমিত শাহের উপস্থিতি দলীয় কর্মী ও সমর্থকদের নতুনভাবে অনুপ্রাণিত করবে।ডা. শঙ্কর ঘোষ বাংলার মাটিতে অমিত শাহকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানান।








