গুয়াহাটি: গুয়াহাটির বশিষ্ঠ থানার পুলিশ বড়সড় অভিযান চালিয়ে লুটপাটের ঘটনায় জড়িত দশজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি বায়ুচালিত বন্দুক এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।ধৃতদের পরিচয় বিপুল আলি, রমজান, গাজি, নাসিব, আসাদুর, আব্দুর, শাহিদ, সামাদুর ও মকতুল হোসেন হিসেবে জানা গিয়েছে। অপর এক অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অন্য কোনও অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।








