রিচার্ড গ্লিসন ও কুলদীপ যাদবকে দলে নিল আরসিবি ও সিএসকে

IMG-20260516-WA0052


নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর বাকি ম্যাচগুলির জন্য চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। চেন্নাই সুপার কিংস চোটগ্রস্ত খলিল আহমেদের পরিবর্তে কুলদীপ যাদবকে দলে নিয়েছে।
চোটের কারণে খলিল চলতি মরশুমের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন। কুলদীপকে ৩০ লক্ষ টাকায় দলে নিয়েছে চেন্নাই।
‎অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চোটগ্রস্ত নুয়ান তুষারার পরিবর্তে ইংল্যান্ডের পেস বোলার রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে। গ্লিসনকে ১ কোটি ৬০ লক্ষ টাকায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎মিডিয়াম পেস বোলার কুলদীপ ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক করেছিলেন এবং ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে রিচার্ড গ্লিসন ছয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নয়টি উইকেট নিয়েছেন।
তিনি ২০২৪ ও ২০২৫ মরশুমে যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছিলেন।

About Author

Advertisement