‎‎২০ মে-র ইতিহাস‎

red-cubes-twentieth-may-white-table-world-metrology-day-three-dimensional-rendering-d-illustration-cubes-th-may-116854583

নয়াদিল্লি: ইতিহাসের পাতায় ২০ মে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। ১৯৭২ সালের এই দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বিতীয় হাওড়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীতে এই সেতুই বিদ্যাসাগর সেতু নামে পরিচিত হয়। আবার ১৯৯০ সালের ২০ মে হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র প্রথমবার মহাকাশের ছবি পৃথিবীতে পাঠিয়ে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।
‎এছাড়াও এই দিনটি বিশ্বের আইন-শৃঙ্খলা ব্যবস্থার ইতিহাসেও উল্লেখযোগ্য। ব্রিটেনে প্রথমবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল ২০ মে-ই।
‎ব্রিটেনের বাকিংহামশায়ারের হাই উইকম শহরে বহু পুরনো এক অভিনব প্রথাও এই দিনে পালিত হয়। সেখানে নির্দিষ্ট সময় অন্তর মেয়রের ওজন মাপা হয়। বিশ্বাস করা হয়, যদি মেয়রের ওজন বেড়ে যায় তবে তা করদাতাদের অর্থ অপচয়ের ইঙ্গিত।
‎দেশ-বিদেশের ইতিহাসে ২০ মে-র আরও কিছু উল্লেখযোগ্য ঘটনা নিম্নরূপ~
১২৯৩: জাপানের কামাকুরায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু।
১৩৭৮: বহমনি সুলতান দাউদ শাহ নিহত হন।
‎১৪২১: দিল্লির প্রথম সাইয়্যদ শাসক খিজর খানের মৃত্যু।
‎১৪৯৮: পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে কালীকটে পৌঁছন।
‎১৬০৯: উইলিয়াম শেক্‌সপিয়রের কবিতার প্রথম সংকলন লন্ডনে প্রকাশিত হয়।
‎১৮৭৩: ব্যবসায়ী লেভি স্ট্রস ও দর্জি জেকব ডেভিস জিন্সের পেটেন্ট পান।
‎১৮৯১: টমাস এডিসনের কাইনেটোস্কোপ প্রথমবার প্রকাশ্যে প্রদর্শিত হয়।
‎১৯০২: কিউবা আমেরিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
‎১৯২৭: সৌদি আরব ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
‎১৯৩২: স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের মৃত্যু।
‎১৯৬৫: কমান্ডার এম এস কোহলির নেতৃত্বে প্রথম ভারতীয় দল এভারেস্ট শৃঙ্গে আরোহণে সফল হয়।
‎১৯৭২: দ্বিতীয় হাওড়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন।
‎১৯৯০: হাবল দূরবীক্ষণ যন্ত্র প্রথম মহাকাশচিত্র পাঠায়।
‎১৯৯৮: ‘পিনাকা’ মাল্টি ব্যারেল রকেট ব্যবস্থার সফল পরীক্ষা।
‎২০০১: আফগানিস্তানে তালিবান হিন্দুদের জন্য পৃথক পোশাকবিধি চালু করে।
‎২০০৩: পাকিস্তান জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের উপর নিষেধাজ্ঞা জারি করে।
‎২০১১: প্রধানমন্ত্রী মনমোহন সিং মধ্যপ্রদেশের বিনায় তেল শোধনাগার জাতির উদ্দেশে উৎসর্গ করেন।
‎২০১১: পর্বতারোহী প্রেমলতা আগরওয়াল এভারেস্ট জয় করে সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়েন।
‎২০১৩: ভারত-চিন বৈঠকে সীমান্ত শান্তি ও বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়।
‎২০১৫: আন্তর্জাতিক মুদ্রা বাজারে কারচুপির অভিযোগে পাঁচটি বড় ব্যাঙ্কের উপর বিপুল অঙ্কের জরিমানা ধার্য হয়।
‎২০১৬: অসমে সর্বানন্দ সোনোয়ালকে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়।
‎২০১৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান।
‎২০১৮: ভেনেজুয়েলায় বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনে নিকোলাস মাদুরো বিজয়ী হন।
‎২০১৯: ‘কিলোগ্রাম’সহ আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির নতুন সংজ্ঞা কার্যকর হয়।
‎২০২০: নেপালের নতুন মানচিত্র প্রকাশ নিয়ে ভারত-নেপাল কূটনৈতিক বিতর্ক শুরু হয়।
‎২০২১: কাঠমান্ডুর কাছে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
‎২০২৩: নরেন্দ্র মোদি হিরোশিমায় বলেন, “পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
একই দিনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে।
‎২০২৫: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়।
‎আজকের গুরুত্বপূর্ণ দিবস~
‎বিশ্ব মৌমাছি দিবস: পরিবেশ ও জীববৈচিত্র্যে মৌমাছির গুরুত্ব তুলে ধরতে পালিত হয়।
‎বিশ্ব পরিমাপবিদ্যা দিবস: আন্তর্জাতিক পরিমাপ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়।

About Author

Advertisement