বাগডোগরা: ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন আজ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেন।
ভারতের উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর হিমালয়কন্যা সিকিমে এটি তাঁর প্রথম সরকারি সফর।
এই সফরের সময় উপরাষ্ট্রপতি আজ গ্যাংটকে আয়োজিত রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।










