শিশুমঙ্গল সমিতির দুর্নীতি কাণ্ড

IMG-20260630-WA0058

দিনহাটা: শিশুমঙ্গল সমিতির দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ পাঁচদিন পুলিশের হেফাজতে থাকার পর ফের আদালতে তোলা হল। উদয়নকে আদালতে তোলার পথে তাকে লক্ষ্য করে ইতিপূর্বে ডিম ছড়া হলেও সোমবার অবশ্য ডিম না ছুড়লেও চোর চোর বলে স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বেলা দু’টা নাগাদ উদয়নকে আদালতে তোলার সময় বিজেপি কর্মী সমর্থকরা আদালত চত্বরে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়াকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে আগে থেকেই পুলিশ প্রশাসনের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী উদয়নকে আদালতে তোলার সময় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মত।এদিন উদয়নকে আদালতে তোলা হলে মেডিক্যাল রিপোর্ট না আসায় তাকে ফের মঙ্গলবার আদালতের তোলা হবে বলে জানা গিয়েছে। এদিকে কেন উদয়নের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা পড়েনি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বামেদের পক্ষ থেকে মেডিক্যাল রিপোর্ট সময়মত আদালতে জমা না হওয়ার পেছনে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। এদিকে শিশুমঙ্গল সমিতির দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে উদয়ন ঘনিষ্ঠ দিনহাটার তৃণমূল নেতা বিশু ধরকে। তাকেও মালদা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাকে মালদা থেকে গ্রেফতার করে দিনহাটায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করে বিচারক। পুলিশের হেফাজতে বিশু ধর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে দিনহাটা হাসপাতালে পড়ে কোচবিহারে রেফার করে চিকিৎসক।এ দিন উদয়ন গুহকে তার গ্রেফতার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে চাননি। তাকে পুনরায় কোচবিহারে নিয়ে যাওয়া হয়।ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ, সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেন, দিনহাটার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা শিশুমঙ্গল সমিতির নামে তুলেছেন উদয়ন সহ তার অনুগামীরা। এই ঘটনার ইতিমধ্যে ১৪জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এদের মধ্যে মাত্র দুজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিদের কেন গ্রেফতার করা হচ্ছে না। পাশাপাশি তারা বলেন, পুলিশি হেফাজতে ঢাকা উদয়ন বুকে এদিন আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার কথা। সেটাও সময় মত কেন জমা দেওয়া হয়নি তা নিয়ে চক্রান্ত থাকলেও থাকতে পারে।দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মণ জানিয়েছেন, উদয়ন গুহকে এদিন আদালতে তোলা হয়েছিল। তার যেহেতু মেডিকেল রিপোর্ট আসেনি, তাই সুপারকে মঙ্গলবার রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে বিচারক। রিপোর্ট না আসায়, মঙ্গলবার তাকে ফের আদালতে তোলার নির্দেশ দিয়েছে বিচারক। যেহেতু তার মেডিকেল রিপোর্ট আসেনি।

About Author

Advertisement