‎‎‎শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকের পর কড়া বার্তা দিলেন সংসদ সদস্য রাজু বিস্তা‎‎

FB_IMG_1778959409389

শিলিগুড়ি: শিলিগুড়ির রাজ্য অতিথি নিবাসে শনিবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তা। বৈঠকে জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক এবং একাধিক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
‎বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পগুলির অগ্রগতি এবং দফতরগুলির মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎বৈঠক শেষে রাজু বিস্তা কঠোর বার্তা দিয়ে বলেন, জেলায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি, নার্সিংহোমগুলিতে অনিয়ম এবং শিক্ষা সহ বিভিন্ন জনসেবা ক্ষেত্রে ত্রুটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
‎তিনি আরও সতর্ক করে বলেন, জেলায় দালালচক্র, সিন্ডিকেট এবং গ্যাং-সংক্রান্ত কার্যকলাপ কোনোভাবেই চলতে দেওয়া হবে না। প্রতিটি দফতরকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

About Author

Advertisement