গ্যাংটক: নরেন্দ্র মোদি তাঁর দুই দিনের সরকারি সফরে আজ হিমালয়ঘেরা রাজ্য সিকিমে পৌঁছেছেন। লোক ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর।রাজ্যপাল প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান এবং ঐতিহ্যবাহী স্মারক হিসেবে ‘বৌদ্ধ মাণে’ ও ‘থাঙ্কা’ উপহার দেন বলে লোক ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই উপলক্ষে রাজ্যপাল প্রধানমন্ত্রীকে সিকিমের স্বর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

প্রধানমন্ত্রী আগামীকাল রাজধানীর পালজোর স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিকিম রাজ্যের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।










