গোয়ালপাড়া: অসমের গোয়ালপাড়ায় গভীর ভূগর্ভস্থ জলে এক বিরল প্রজাতির মাছের সন্ধান মিলেছে, যা রাজ্যের সমৃদ্ধ এবং এখনও অনাবিষ্কৃত জীববৈচিত্র্যের এক নতুন দিক উন্মোচন করেছে। এই আবিষ্কার প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য জার্মানির গবেষণা প্রতিষ্ঠান সেনকেনবার্গ প্রকৃতি গবেষণা সমিতি, অসম ডন বস্কো বিশ্ববিদ্যালয় এবং ধনামঞ্জুরি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট গবেষকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।গবেষকদের মতে, এই ধরনের অনুসন্ধান শুধু নতুন প্রজাতির সন্ধানই দেয় না, বরং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে নতুন দিশা দেখায়। এই আবিষ্কার অসমের জীববৈচিত্র্যের গুরুত্বকে আরও একবার আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছে।










