মেঘালয়: ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ পারফর্মিং আর্টস’-এর সেরা পাঁচে জায়গা করে নিলেন কিটকুপার

FB_IMG_1784834899803

মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অভিনন্দন

শিলং: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ পারফর্মিং আর্টস’-এ সেরা পাঁচ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিয়ে এক বড় মাইলফলক স্পর্শ করলেন ভারতের তরুণ প্রতিভা কিটকুপার নংসিয়াং।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা রাজ্যের তরুণ শিল্পী কিটকুপারকে তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা শেয়ার করে মুখ্যমন্ত্রী সাংমা লিখেছেন, “মেঘালয়ের এক তরুণ প্রতিভাকে এমন এক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হয়ে উঠতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। চ্যাম্পিয়নশিপ জয়ের পথে তাঁকে সহায়তা করতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করি।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে, কিটকুপারের সঙ্গীত মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিশ্বজুড়ে মেঘালয়ের জন্য গৌরব বয়ে আনবে।

About Author

Advertisement