শিলিগুড়ি: পরিবেশ সংরক্ষণ ও সবুজ ভবিষ্যতের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত ‘ভোরের আলো’ থানা চত্বরে ‘অরণ্য সপ্তাহ’ পালন করা হলো।এই উপলক্ষ্যে থানা চত্বরে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।‘মায়ের নামে একটি গাছ’ এই প্রতিপাদ্যে আয়োজিত এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা করা এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ গড়তে সকলকে অনুপ্রাণিত করা।সবুজ ভবিষ্যতের লক্ষ্যে পুলিশ প্রশাসনের নেওয়া এই ছোট পদক্ষেপটি বর্তমান সময়ে অত্যন্ত প্রশংসনীয় বলে বিবেচিত হচ্ছে।










