ভারতীয় নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা কর্মসূচি চালু করল আবুধাবি, প্রয়োজন ৩ রাতের হোটেল বুকিং

WhatsApp-Image-2026-08-10-at-8.42.29-PM-2026-08-6db149870c7bf1d019451d6ea6b3e07e-1200x675

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভ্রমণের পরিকল্পনা করা ভারতীয় পর্যটকদের জন্য একটি বিশেষ অফার ঘোষণা করেছে আবুধাবির ‘ডিপার্টমেন্ট অফ কালচার অ্যান্ড ট্যুরিজম’ (ডিসিটি)। এই নতুন উদ্যোগের আওতায়, ভারতীয় পাসপোর্টধারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করা হবে।
এই প্রকল্পটি ১লা আগস্ট থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এই সুবিধাটি পেতে হলে ভারতীয় ভ্রমণকারীদের অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে এমন একটি ভ্রমণ প্যাকেজ বুক করতে হবে, যার মধ্যে ফেরার বিমানের টিকিট এবং আবুধাবির কোনো হোটেলে টানা অন্তত তিন রাত অবস্থানের ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
ডিসিটি আবুধাবির আন্তর্জাতিক কার্যক্রম বিষয়ক পরিচালক আবদুল্লাহ ইউসুফ জানিয়েছেন যে, সংযুক্ত আরব আমিরাতের জন্য ভারত অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বাজার। ভারতীয় ভ্রমণকারীদের জন্য আবুধাবি ভ্রমণ সহজ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যেই ভিসা ফি মওকুফের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​​

About Author

Advertisement