কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের বড় দলদলি এলাকায় রায়ডাক-২ নম্বর নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি-পাথর। নদীগর্ভ থেকে বালি-পাথর তুলে ট্রাক্টর ও ট্রাকে করে অন্যত্র পাচার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তুলে পাচার করা হচ্ছে। কোনও এক অজানা কারণে অবৈধ এই কারবারের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। স্থানীয়রা জানান, বড় দলদলি এলাকায় রায়ডাক-২ নম্বর নদী থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত বালি-পাথর তোলার কাজ চলে। এরপর বালি-পাথর ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে পাচার করা হয়। রায়ডাক-২ নম্বর নদী থেকে অবৈধভাবে বালি-পাথর তোলা বন্ধ করতে প্রশাসন ব্যবস্থা নিক, এমনটাই চাইছেন স্থানীয়রা।









