দার্জিলিং যুব প্রতিনিধি দলের আন্তঃক্রিয়া ও সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

FB_IMG_1772192354758

দার্জিলিং: রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা-এর সঙ্গে দিল্লি সফরে গিয়ে দার্জিলিং যুব প্রতিনিধি দলের সদস্যরা সুশাসন, জননীতি, উন্নয়ন, প্রযুক্তি, কূটনীতি এবং সাংস্কৃতিক ‘সফট পাওয়ার’-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে তাৎপর্যপূর্ণ মতবিনিময়ের সুযোগ পান। এই বিশেষ সাক্ষাৎ ও নৈশভোজের আয়োজন করা হয় সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট (সিএসওআই)-এ।
অনুষ্ঠান চলাকালীন যুব প্রতিনিধিরা তাঁদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সম্পর্কে অঙ্গীকার স্পষ্টভাবে উপস্থাপন করেন। অংশগ্রহণকারী যুবকদের ভাবনা ও দৃষ্টিভঙ্গির উচ্চ মূল্যায়ন করে আয়োজক পক্ষ তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বদানের সক্ষমতার প্রশংসা করেন।
এই উপলক্ষে প্রতিনিধি দলের সদস্যদের শংসাপত্র প্রদান করে সম্মানিত করা হয়। তাঁদের নিষ্ঠা, সক্রিয়তা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানানো হয়।


আয়োজক পক্ষ প্রতিনিধিদের ভাবনাগুলি অডিও-ভিজ্যুয়াল ও লিখিত- উভয় মাধ্যমে নথিবদ্ধ ও প্রচার করার অঙ্গীকার ব্যক্ত করে জানায় যে, তাঁদের কণ্ঠস্বরকে আরও বৃহত্তর আলোচনায় অনুপ্রেরণার উৎস হিসেবে তুলে ধরা হবে।

About Author

Advertisement