বিহারের নতুন মন্ত্রীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‎‎‎

FB_IMG_1778164905210

নয়াদিল্লি: বিহারের এনডিএ সরকারের নবনিযুক্ত মন্ত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।‎প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, বিহার সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা সকল সহকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। রাজ্যের সার্বিক উন্নয়নের প্রতি তাঁদের অঙ্গীকার বিহারকে সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।‎

প্রধানমন্ত্রী আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী বিহার ও উন্নত ভারত গড়ার সংকল্প সফল হবে।

About Author

Advertisement