বিধায়ক অজয় রায়কে সংবর্ধনা

IMG-20260805-WA0044

দিনহাটা: দিনহাটা হোটেল ও রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভায় বিধায়ক অজয় রায় কে সংবর্ধনা দেওয়া হলো। শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সভার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিধায়ক অজয় রায়। উপস্থিত ছিলেন মহকুমা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রানা গোস্বামী, সংগঠনের সভাপতি বানোয়ারিলাল মাহেশ্বরী, বাদল সরকার, অতনু সেন সহ অন্যান্যরা। সভায় শুরুতে বিধায়ক সহ অন্যান্যদের কে বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত ভাষণ দেন মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। এদিন এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও আগামী দিনের বিভিন্ন রূপরেখা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বানোয়ারীলাল মাহেশ্বরী কে সভাপতি, কল্যাণ কুমার ঘোষ ও বাসুদেব সাহাকে সহ-সভাপতি,স্বপন মণ্ডল ও রাজু দে কে যুগ্ম সম্পাদক এবং আব্দুল রেজ্জাককে কোষাধ্যক্ষ এবং পুলক পালকে সহ কোষাধ্যক্ষ করে ২১ জনের নতুন কমিটি গঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে বিধায়ক অজয় রায় কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক তার বক্তব্যে, হোটেল ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ের উপর নজর দেওয়ার কথা বলেন। সভায় মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশ নেয়।

About Author

Advertisement