‎নিউ জলপাইগুড়ি-অমৃতসর অমৃত ভারত এক্সপ্রেস অনুমোদনে রেল বোর্ডকে ধন্যবাদ জানালেন সাংসদ বিস্তা‎‎‎

FB_IMG_1778706624227

দার্জিলিং: নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর পর্যন্ত সরাসরি নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দেওয়ায় ভারতীয় রেল বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট।‎উত্তরবঙ্গ, বিহার ও পাঞ্জাবের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে বলে দাবি সাংসদের।‎

সাংসদ জানান, ১৪৬৬৪/১৪৬৬৩ নম্বর অমৃতসর-নিউ জলপাইগুড়ি অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে একদিন চলবে। প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে ট্রেনটি ছাড়বে। ফেরার পথে প্রতি শনিবার সকাল আটটায় নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে সোমবার ভোর দুইটা কুড়ি মিনিটে অমৃতসরে পৌঁছাবে।

‎তিনি বলেন, নতুন নির্মিত ললিতগ্রাম বাইপাস এবং আরারিয়া-গলগলিয়া রেলপথ হয়ে চলাচলকারী এই ট্রেন দার্জিলিং, তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি, বাগডোগরা, ঠাকুরগঞ্জ, কোসি, মিথিলা এবং সীমাঞ্চল অঞ্চলের মানুষের জন্য ব্যাপক স্বস্তি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসবে।

‎রাজু বিস্তার দাবি, এই নতুন রেল পরিষেবা পাঞ্জাব, বিহার এবং উত্তরবঙ্গের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন, ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হবে। বিশেষ করে ছাত্রছাত্রী, শ্রমিক, তীর্থযাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন।‎তিনি আরও বলেন, আধুনিক অমৃত ভারত এক্সপ্রেস চালু হওয়া অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরী কে ধন্যবাদ জানান সাংসদ।

About Author

Advertisement