কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের ধনতলিটাপু এলাকায় নালার জলে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম সোমেশ্বরী বর্মণ (৪৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাড়ির পাশে থাকা খয়েরবাড়ি নালায় কাপড় ধোয়ার সময় অসাবধানতাবশত জলে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার তদন্ত চলছে।










