কলকাতা: বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। এই বিষয়ে সাত দিনের অনুমতি চেয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।পাশাপাশি উস্কানিমূলক বক্তব্য মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিল চেয়ে আবেদন।
একই সঙ্গে এ-ও জানা গিয়েছে যে, অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে এমনিতে কোনও বাধা নেই। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম রয়েছে। সেগুলির ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে বলেছে আদালত। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার কারণে বিদেশ যেতে চেয়ে আদালতের অনুমতি চাইলেন অভিষেক।
২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর চোট পান তিনি। এরপর হাইকোর্টের নির্দেশ নিয়ে আমেরিকায় চোখ দেখাতে যান অভিষেক। সেই সময় কয়লা পাচার মামলায় বিচারপতি বিবেক চৌধুরী নির্দেশ দেন।এবার বিধাননগরে পুলিশে ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্য মামলায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাপায় হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য। তারপরেই এই আবেদন।











