চাঁদাবাজি ও মারধরের অভিযোগে টিএমসি নেতা গ্রেপ্তার

default(1)

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের শিলিগুড়ির সালুগাড়া বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় (চাঁদাবাজি) ও তাঁদের মারধরের গুরুতর অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা সঞ্জয় লিম্বুকে গ্রেপ্তার করা হয়েছে। ভক্তিনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি আদালতে হাজির করেছে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, টিএমসি নেতা সঞ্জয় লিম্বু ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে সালুগাড়া বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বাজারের মাশুল বা ফি আদায় করে আসছিলেন। তবে সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগম বাজার পরিষ্কার ও ফি আদায়ের দায়িত্ব (টেন্ডার) রণজিৎ পরিদা নামের এক ব্যক্তিকে প্রদান করে। টেন্ডারের দায়িত্ব অন্য একজনের হাতে থাকা সত্ত্বেও সঞ্জয় লিম্বু তাঁর অনুগামীদের নিয়ে বাজারে উপস্থিত হয়ে জোরপূর্বক চাঁদা আদায় শুরু করেন, যার ফলে গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যায় টেন্ডার-প্রাপ্ত রণজিৎ পারিদা যখন ব্যবসায়ীদের কাছ থেকে কুপনের বিনিময়ে ফি সংগ্রহ করছিলেন, তখন সঞ্জয় লিম্বু তাঁর সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং তাঁকে মারধর করে আহত করেন। ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তি ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন; পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

About Author

Advertisement