এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের একপেশে জয়

IMG-20260913-WA0063

মাদ্রিদ: স্প্যানিশ লা লিগায় আগের ম্যাচের হতাশাজনক ফলাফল পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে অনুষ্ঠিত একপেশে ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-১ ব্যবধানে রায়ো ভায়োকানোকে পরাজিত করে। লা লিগার নতুন মৌসুমে টানা তিন জয়ের পর, আগের ম্যাচে রিয়াল বেটিসের কাছে ০-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচের পরাজয় পেছনে ফেলে রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত সূচনা করে এবং প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ৫৬ শতাংশ বলের দখল রেখে খেলা হোসে মরিনহোর দল কিলিয়ান এমবাপ্পে (১৪তম মিনিট), আলভারো কারেরাস (১৭তম মিনিট) এবং জুড বেলিংহামের (৩৫তম মিনিট) গোলে এগিয়ে যায়। বিরতির পর রায়ো ভায়োকানো ম্যাচে ফেরার চেষ্টা চালায় এবং ৫১তম মিনিটে সার্জিও কামেলোর মাধ্যমে একটি গোল শোধ করে। শেষ পর্যন্ত, স্টপেজ টাইমের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোল-পার্থক্যের ভিত্তিতে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
এদিকে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে সেভিয়া। ৮১তম মিনিটে স্বাগতিক দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন হুয়ান ইগলেসিয়াস। অন্যদিকে, রেসিং সান্তান্দারের কাছে ১-২ ব্যবধানে হেরেছে আলাভেস; বিজয়ী দলের হয়ে দুটি গোলই করেছেন ইয়াসির জাবিরি।
ম্যাচের ৩৮তম ও ৫৩তম মিনিটে তিনি গোল দুটি করেন।
আলাভেস ও সেভিয়া—উভয় দলেরই পয়েন্ট ১০, তবে গোল-পার্থক্যের বিচারে আলাভেস তৃতীয় স্থানে রয়েছে। লা লিগার অন্য একটি ম্যাচে এস্পানিওল ২-০ ব্যবধানে ওসাসুনাকে পরাজিত করেছে; অন্যদিকে অ্যাথলেটিক ক্লাব বিলবাও ও এলচের মধ্যকার ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

About Author

Advertisement