এমএসএমই ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে সন্দীপ পালকে সংবর্ধনা

IMG-20260515-WA0106

কলকাতা: সম্পূর্ণ ইম্যাজিনের উদ্যোগে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সংস্থার চেয়ারম্যান সন্দীপ পালকে সম্মান জানাতে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সম্পূর্ণ ইম্যাজিনের পক্ষ থেকে বসুদেব হালদার এবং নিলয়ম ব্যানার্জি সন্দীপ পালকে বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২১ মে ২০২৬ তারিখে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে সম্মানিত হতে চলেছেন সন্দীপ পাল। জাতীয় স্তরের সেই সম্মান লাভের আগেই সংস্থার তরফে তাঁকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
‎অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণাও করা হয়। খুব শীঘ্রই সম্পূর্ণ ইম্যাজিন তাদের নতুন “সম্পূর্ণ বাংলা ওটিটি চ্যানেল” চালু করতে চলেছে। সেই উপলক্ষে এদিন ওটিটি মঞ্চের প্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়। পাশাপাশি কয়েকটি ছোট হাস্যরসাত্মক গল্প ও বিনোদনধর্মী ভিডিওরও উদ্বোধন করা হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য, শুভানুধ্যায়ী, সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।

About Author

Advertisement