উত্তরবঙ্গের পুর-কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল; গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা

FB_IMG_1785689653199

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন পৌরনিগম ও পৌরসভার কমিশনার এবং প্রশাসকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে নগরোন্নয়ন, স্যানিটেশন বা পরিচ্ছন্নতা ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং যান নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠক-পরবর্তী সাংবাদিক সম্মেলনে মন্ত্রী পল গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরেন:
স্মার্ট ও পাহাড়ি শহর গড়ে তোলা: কোচবিহারকে স্মার্ট শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিককে বিশেষ পাহাড়ি শহর হিসেবে গড়ে তোলা হবে।
আধুনিক বাস স্ট্যান্ড: যাত্রীদের জন্য বসার উপযুক্ত ব্যবস্থা ও পানীয় জল সরবরাহের মেশিন সহ আধুনিক বাস স্ট্যান্ড রাজ্যজুড়ে নির্মাণ করা হবে।
প্লাস্টিক নিষিদ্ধকরণ ও বিকল্প ব্যবস্থা: ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে একটি বিশেষ প্রচার অভিযান শুরু হবে। সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পরিবেশ-বান্ধব ব্যাগ প্রদানের লক্ষ্যে বিভিন্ন বাজারে ‘ব্যাগ ভেন্ডিং মেশিন’ বসানো হবে।
​পানীয় জলের সমস্যার সমাধান: দার্জিলিংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের জুন মাসের মধ্যে রাজ্যের কোথাও আর পানীয় জলের সমস্যা থাকবে না।
​আবর্জনা ফেলার বিরুদ্ধে পদক্ষেপ: যারা রাস্তায় আবর্জনা ফেলবে কিংবা বালি ও পাথরের মতো নির্মাণসামগ্রী অরক্ষিত অবস্থায় ফেলে রাখবে, পুলিশের মাধ্যমে তাদের ওপর কঠোর জরিমানা আরোপ করা হবে।
নতুন পার্কিং ব্যবস্থা: সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটি সুনিয়ন্ত্রিত ও আধুনিক পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

About Author

Advertisement