‎ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে অটুট আর্সেনাল, একতরফা জয় ফুলহ্যামের বিরুদ্ধে‎‎‎

IMG-20260503-WA0070

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকা আর্সেনাল একতরফা জয় তুলে নিয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ফুলহ্যাম-কে ৩-০ গোলে পরাজিত করে আর্সেনাল।‎নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৫৪ শতাংশ বল দখলে রেখে খেলায় আধিপত্য বিস্তার করে আর্সেনাল। ম্যাচের তিনটি গোলই আসে প্রথমার্ধে। দলের হয়ে নবম মিনিটে প্রথম গোল করেন ভিক্টর গিওকেরেস। এরপর বিরতির ঠিক আগে ৪০তম মিনিটে গোল করেন বুকায়ো সাকা এবং অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গিওকেরেস।‎দ্বিতীয়ার্ধেও একাধিক আক্রমণ গড়ে তোলে আর্সেনাল, তবে আর গোলের দেখা পায়নি। এই জয়ের ফলে ৩৫টি ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।‎বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি-র থেকে আর্সেনালের ব্যবধান ছয় পয়েন্ট হলেও সিটি দুটি ম্যাচ কম খেলেছে।‎অন্যান্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে হারিয়েছে ব্রাইটন-কে, ব্রেন্টফোর্ড ৩-০ গোলে জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-এর বিরুদ্ধে এবং লিডস ইউনাইটেড ৩-১ গোলে পরাজিত করেছে বার্নলি-কে।‎এছাড়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং সান্ডারল্যান্ড-এর মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

About Author

Advertisement