আসানসোল দক্ষিণে জনসংযোগে ব্যাপক সাড়া, পরিবর্তনের বার্তা ঘরে ঘরে: বিধায়ক অগ্নিমিত্রা পাল

FB_IMG_1776438665765

আসানসোল: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মণ্ডল ১-এর ১০৬ নম্বর ওয়ার্ডে আজ অনুষ্ঠিত জনসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কাঁকড়া ডাঙ্গা থেকে শুরু করে ভারতদ্বাজ পল্লী, সুকান্ত পল্লী, হোস্টেল মোড় হয়ে বড়া ডাঙ্গা পর্যন্ত বিভিন্ন এলাকায় মানুষের আন্তরিক সাড়া ও ভালোবাসা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনই তাঁদের সবচেয়ে বড় শক্তি। তিনি জানান, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তাঁরা প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে এই সরাসরি যোগাযোগ আগামী দিনে উন্নয়ন ও পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

About Author

Advertisement