আসানসোলে রবীন্দ্র ভবনে শিক্ষক দিবস বিশেষ অনুষ্ঠান

FB_IMG_1788613694876

কলকাতা: আসানসোলের রবীন্দ্র ভবনে আয়োজিত শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছি, বলে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, আমাদের জীবনের পথচলায় শিক্ষক-শিক্ষিকাদের অবদান অতুলনীয়। তাঁদের প্রদান করা জ্ঞান, শিক্ষা, সংস্কার ও আদর্শ শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতেই নয়, বরং যোগ্য, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিজের পোস্টের মাধ্যমে তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনের অন্যতম ভিত্তি। তাঁদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই আগামী প্রজন্মকে সঠিক পথ দেখিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
শিক্ষক দিবস উপলক্ষে তিনি সকল গুরুজন এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

About Author

Advertisement