আপ থেকে রাঘব চাড্ডার দূরত্ব এবং আন্না হাজারের মন্তব্য

photocollage_2026425172039409

নয়া দিল্লি: ভারতীয় রাজনীতিতে আম আদমি পার্টির অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। দলের তরুণ ও প্রভাবশালী মুখ রাঘব চাড্ডা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর, যা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
আম আদমি পার্টি এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে জানিয়েছে, দল চাড্ডাকে সবকিছু দিয়েছে, অথচ তিনি এখন অন্য দলে আশ্রয় নিয়েছেন। এর জবাবে রাঘব চাড্ডা পাল্টা মন্তব্য করে বলেছেন, তিনি আহত, তাই আরও বেশি শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করবেন। তাঁর এই সিদ্ধান্তের ফলে রাজ্যসভায় দলের অবস্থানের উপরও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই সমগ্র ঘটনাপ্রবাহে দুর্নীতিবিরোধী আন্দোলনের প্রবক্তা আন্না হাজারে ও নীরবতা ভেঙেছেন। মহারাষ্ট্রের আহিল্যানগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যদি আম আদমি পার্টি সঠিক পথে চলত, তবে রাঘব চাড্ডার মতো নিবেদিত নেতাদের দল ছাড়তে হত না।
তিনি পরোক্ষভাবে অরবিন্দ কেজরিওয়াল এর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং ইঙ্গিত দেন যে নেতাদের দলত্যাগের পেছনে নিশ্চয়ই কোনও গুরুতর কারণ রয়েছে। হাজারের মতে, এই পরিস্থিতি নেতৃত্বের ব্যর্থতাকেই নির্দেশ করে।
২০১২ সালে দুর্নীতিবিরোধী আন্দোলনের পটভূমি থেকে যে দলের উত্থান, সেই দলে এ ধরনের বড় ভাঙনকে রাজনৈতিক বিশ্লেষকেরা গুরুতর ধাক্কা হিসেবে দেখছেন।

About Author

Advertisement