আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে চার দিনের বিশেষ কর্মসূচি

IMG-20260617-WA0075

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে চার দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব, উপকারিতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়া। বুধবার এই কর্মসূচির প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়। নবদ্বীপে সরকারি নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট কার্যালয় চত্বরে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি সচেতনতামূলক সভা এবং বিশেষ যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত ফিন্যান্স অফিসারসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দীপক করের উপস্থিতিতে এবং তাঁর তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মব্যস্ত জীবনে নিয়মিত যোগচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীদের পাশাপাশি আশা কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। তাঁদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানের সাফল্যকে আরও বাড়িয়ে তোলে।পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দীপক কর জানান, অল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও প্রথম দিনের অনুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, “আজকের আয়োজন তুলনামূলকভাবে ছোট পরিসরে হলেও আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের যোগ ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, সুস্থ জীবনধারা গড়ে তোলা, কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা এবং মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী কয়েক দিনের কর্মসূচিতেও ব্যাপক অংশগ্রহণের আশা প্রকাশ করেছেন আয়োজকরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই উদ্যোগ ইতিমধ্যেই কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে।

About Author

Advertisement