আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ

IMG-20260719-WA0090

কলকাতা: আজ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে, যার মাধ্যমে নারী নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি, রাজ্যে এনআইএ-র আদলে ‘বিশেষ তদন্ত সংস্থা (এসআইএ)’ গঠনের উদ্যোগ অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।
বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশ বাহিনীর আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার বিষয়েও দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর বিস্তারিত আলোচনা হয়।

About Author

Advertisement