ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে

IMG-20260915-WA0061

লন্ডন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ আইরিশ–অস্ট্রেলীয় ব্যবসায়ী ও অর্থবিশেষজ্ঞ ক্যামেরন ও’রাইলিকে দ্বিতীয়বার বিয়ে করেছেন।
গোল্ডস্মিথ পরিবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই উপলক্ষে আনন্দ প্রকাশ করেছে। ৫২ বছর বয়সী জেমিমা এবং ৬২ বছর বয়সী ও’রাইলি সপ্তাহান্তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
জেমিমা এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিয়ে হয়েছিল ১৯৯৫ সালে। প্রায় নয় বছর দাম্পত্য জীবন কাটানোর পর ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই ছেলে- সুলেমান ও কাসিম।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি রয়েছেন। অন্যদিকে, বিবাহবিচ্ছেদের পর জেমিমা চলচ্চিত্র প্রযোজনাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের পেশাগত পরিচয় গড়ে তুলেছেন।
ক্যামেরন ও’রাইলি ব্যবসা ও আর্থিক জগতে পরিচিত ব্যক্তি হিসেবে বিবেচিত হন। জানা গেছে, জেমিমা ও ও’রাইলির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

About Author

Advertisement