‎লা লিগায় শিরোপার দোরগোড়ায় বার্সেলোনা, জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ‎‎‎

IMG-20260503-WA0081

মাদ্রিদ: স্পেনের লা লিগা ফুটবল প্রতিযোগিতার চলতি মরসুমে শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে এফসি বার্সেলোনা। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে গত মরসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-১ গোলে পরাজিত করে ওসাসুনা-কে।‎ম্যাচের সব গোলই শেষ দিকে হয়েছে। অ্যাওয়ে ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে খেলায় আধিপত্য দেখায় বার্সেলোনা। দলের হয়ে ৮১তম মিনিটে প্রথম গোল করেন রবার্ট লেভানডভস্কি। এরপর ৮৬তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফেরান তোরেস।‎ প্রতিপক্ষের হয়ে ৮৮তম মিনিটে একটি গোল শোধ করেন রাউল গার্সিয়া।‎এই জয়ের ফলে ৩৪টি ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ-এর থেকে তাদের ব্যবধান ১৮ পয়েন্ট। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ এসপানিওল-এর বিরুদ্ধে জিততে না পারলে বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়ে যাবে।‎এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ-ও জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ভ্যালেন্সিয়া-কে ২-০ গোলে হারিয়েছে।‎ম্যাচে ৪৫ শতাংশ বল দখলে রেখেও অপেক্ষা করতে হয় গোলের জন্য। দলের হয়ে ৭৪তম মিনিটে গোল করেন ইকের লুকুয়ে সিয়েরা এবং ৮২তম মিনিটে ব্যবধান বাড়ান মিগুয়েল লোরেন্তে। এই জয়ে ৩৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।‎অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও ৪-২ গোলে জয় পেয়েছে আলাভেস-এর বিরুদ্ধে। দলের হয়ে জোড়া গোল করেন নিকো উইলিয়ামস (৮৩ ও ৮৭ মিনিট)। এই জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে বিলবাও।‎অন্যান্য ম্যাচে মায়োর্কা ১-০ গোলে হারিয়েছে জিরোনা-কে এবং ভিয়ারিয়াল ৫-১ গোলে পরাজিত করেছে লেভান্তে-কে।

About Author

Advertisement