‎পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে গুজরাট টাইটান্সের রোমাঞ্চকর জয়‎‎

IMG-20260504-WA0003

আহমেদাবাদ: আইপিএল ২০২৬-এর ৪৬তম ম্যাচে গুজরাট টাইটান্স ৪ উইকেটে পরাজিত করল পাঞ্জাব কিংস-কে। চলতি মরশুমে পাঞ্জাবের এটি টানা দ্বিতীয় পরাজয়, অন্যদিকে গুজরাটের টানা তৃতীয় জয়। এই হার সত্ত্বেও পাঞ্জাব কিংস ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, আর গুজরাট টাইটান্স ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।‎আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ রবিবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। শুরুটা খারাপ হলেও দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সূর্যাংশ শেগড়ে। ছয় নম্বরে নেমে তিনি ৫টি ছক্কা ও ৩টি চার মারেন। এছাড়া মার্কাস স্টোইনিস ৩১ বলে ৪০ রান করেন। শেগড়ে ও স্টোইনিস মিলে ষষ্ঠ উইকেটে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৯ রান করেন। প্রিয়াংশ আর্যা ১ ও প্রভসিমরন সিং ১৫ রান করে আউট হন।‎গুজরাটের বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৪টি উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স করেন। এছাড়া কাগিসো রাবাডা ও মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন।‎জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে জয় নিশ্চিত করে। ওপেনার সাই সুদর্শন ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৪০ রান করেন, ২৩ বলে ৫টি চার ও ১টি ছক্কা সহ। জস বাটলার ২৬ রান করেন। অধিনায়ক শুভমন গিল ৫ রান করে আউট হন।‎পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও বিজয়কুমার বৈশাখ ২টি করে উইকেট নেন।

About Author

Advertisement