‎‎‎রাজ্যপাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ‎‎

FB_IMG_1777321103749

গ্যাংটক: নরেন্দ্র মোদি তাঁর দুই দিনের সরকারি সফরে আজ হিমালয়ঘেরা রাজ্য সিকিমে পৌঁছেছেন। লোক ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সিকিমের রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর।‎রাজ্যপাল প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান এবং ঐতিহ্যবাহী স্মারক হিসেবে ‘বৌদ্ধ মাণে’ ও ‘থাঙ্কা’ উপহার দেন বলে লোক ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই উপলক্ষে রাজ্যপাল প্রধানমন্ত্রীকে সিকিমের স্বর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন।

প্রধানমন্ত্রী আগামীকাল রাজধানীর পালজোর স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিকিম রাজ্যের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

About Author

Advertisement