২৫০ গ্রাম ব্রাউন সুগারসহ দুজন গ্রেপ্তার

FB_IMG_1784294963818

শিলিগুড়ি: নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ব্রাউন সুগার’-সহ দুজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার একটি দল তিনবাতি মোড় বাসস্টপের কাছে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।
ধৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে—তারা হলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা মামুন রাজা (২৩) ও খারিফুল আলম (২৫)। পুলিশের তথ্য অনুযায়ী, তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার, দুটি মোবাইল ফোন এবং নগদ ৯৩০ টাকা উদ্ধার করা হয়েছে।
নিউ জলপাইগুড়ি থানায় ওই দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে।

About Author

Advertisement