হাসপাতালে ভর্তি বায়ার্ন মিউনিখ ম্যানেজার কোম্পানি

IMG-20261024-WA0041

মিউনিখ (জার্মানি): বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের ম্যানেজার ভিনসেন্ট কোম্পানি মিউনিখে একটি প্রশিক্ষণ সেশনের সময় জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আরও পরীক্ষার জন্য তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। জার্মান ক্লাব বায়ার্নের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এফসি বায়ার্নের অ্যামেচার দলের প্রশিক্ষণ সেশনের সময় ভিনসেন্ট কোম্পানি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাঁকে চিকিৎসার প্রয়োজন পড়ে। তিনি এখন হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যাবেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।
এরই মধ্যে, তাঁর কোচিং টিম প্রশিক্ষণ ও ম্যাচ সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবে। আর্সেনালের বিপক্ষে বায়ার্ন মিউনিখের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের কয়েক দিন আগে এই ঘটনাটি ঘটে; তখন কোম্পানি তাঁর পা ও পাঁজরে ব্যথা অনুভব করার কথা জানান। ধারণা করা হচ্ছে, কোনো ভাইরাল সংক্রমণের কারণে এমনটা হয়ে থাকতে পারে।
বায়ার্ন মিউনিখের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস কম্পানির পরিবর্তে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান যে, ম্যানেজারের সুস্থ হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে।
ড্যাঙ্কস বলেন, “এটি কেবল একটি ভাইরাসজনিত সমস্যা। এমন পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা ডাক্তার ও বিশেষজ্ঞরা আমার চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা, আমরা তাকে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছি। তিনি প্রয়োজনে যতটা সময় নিতে চান, নিতে পারেন। ঠিক কবে নাগাদ তিনি সুস্থ হয়ে উঠবেন, তা এখনই বলা কঠিন।” তাছাড়া, ভিনসেন্টকে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য রাজি করানো একটি বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য যে, বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। এদিকে, বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানিয়েছেন যে, দলের ম্যানেজার বেশ শারীরিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছেন। এবার্ল জানান, একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সিঁড়ি দিয়ে ওঠার সময়ও ভিনসেন্ট কোম্পানির সহায়তার প্রয়োজন হয়েছিল। বায়ার্ন মিউনিখের পরবর্তী ম্যাচটি আগামী রবিবার বুন্দেসলিগায় ফ্রাইবুর্গের বিপক্ষে।

About Author

Advertisement