হার মেনে নিতে না পেরে মাঠে স্প্যানিশ খেলোয়াড়দের সাথে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখলেন পারেদেস

IMG-20260720-WA0067

নিউ ইয়র্ক: স্পেন দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরাজয় মেনে নিতে না পেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এই বাকবিতণ্ডার সময় বার্সেলোনার তরুণ খেলোয়াড় গাভি মুখে আঘাত পান।
ঘটনাটির একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর স্প্যানিশ খেলোয়াড়রা তাদের জয় উদযাপন করছিলেন। ঠিক সেই মুহূর্তে পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কাছে এগিয়ে যান এবং দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পারেদেস গার্সিয়ার ওপর হাত তোলেন।
পরিস্থিতি শান্ত করতে স্প্যানিশ মিডফিল্ডার গাভি এগিয়ে আসেন, কিন্তু পারেদেস তাঁর ওপরও নিজের ক্ষোভ ঝাড়েন। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলেও পারেদেস রাগের বশবর্তী হয়ে গাভির মুখে ঘুষি মারেন। এই ঘটনায় গাভি চোখের কাছে আঘাত পান।
উত্তেজনা বাড়তে দেখে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি তাৎক্ষণিকভাবে মাঠে নেমে আসেন এবং তাঁর খেলোয়াড়দের সরিয়ে নিয়ে যান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ম্যাচ পরিচালনাকারীরা পারেদেসকে লাল কার্ড দেখান। এরপরই দুই দলের খেলোয়াড়রা একে অপরের কাছ থেকে সরে দাঁড়ান এবং পরিস্থিতি শান্ত হয়।
পারেদেস ছাড়াও এই ম্যাচে আরেক আর্জেন্টাইন খেলোয়াড় এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানো হয়। খেলা চলাকালীন ফার্নান্দেজ এই কার্ডটি দেখেন। ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে পরাজিত করে। ১০৬তম মিনিটে বিজয়ী দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

About Author

Advertisement