সেবক রোড হিট অ্যান্ড রান ঘটনায় কড়া শাস্তির দাবিতে শিলিগুড়ি আদালতের সামনে বিক্ষোভ

Screenshot_20260313_182811_Facebook

শিলিগুড়ি: সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীর কঠোর শাস্তির দাবিতে শুক্রবার মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা শিলিগুড়ি আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
কয়েক দিন আগে পানিট্যাঙ্কির বাসিন্দা শঙ্কর ছেত্রী সেবক রোডে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় এক তরুণীও আহত হয়েছিলেন।
ঘটনার পর পুলিশ দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে। আদালত এর আগে অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠিয়েছিল এবং পরে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। শুক্রবার পুনরায় অভিযুক্তকে আদালতে তোলা হওয়ার আগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মৃতের পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা অভিযুক্তের ছবি হাতে নিয়ে আদালত চত্বরে বিক্ষোভ দেখান এবং কঠোর শাস্তির দাবিতে স্লোগান তোলেন।
বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

About Author

Advertisement