ফুলবাড়ি: কর্মসংস্থানের ব্যবস্থা সহ তিন দফা দাবি পূরণের দাবিতে শুক্রবার ফুলবাড়িতে প্রাক্তন কেএলও লিংকম্যানরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন।
ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড়ে ধর্না মঞ্চ তৈরি করে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি শুরু করেন।
এই আন্দোলন প্রাক্তন কেএলও লিংকম্যান মহিলা মঞ্চ সমন্বয় কমিটির ব্যানারে সংগঠিত হয়েছে। পুরুষ অংশগ্রহণকারীদের পাশাপাশি বেশ কয়েকজন মহিলা লিংকম্যানও অনশনে অংশ নিয়েছেন।
আন্দোলনকারীরা প্রাক্তন কেএলও সদস্য ও লিংকম্যানদের জন্য অবিলম্বে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থায়ী পুনর্বাসন এবং একটি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিও তোলা হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি চলবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।








