‘সুপ্রিম কোর্টের’ রায়ে বড় স্বস্তি বিবেচনাধীন ভোটারদের

IMG_20260416_195143

ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলেই ভোটাধিকার, নির্দেশ শীর্ষ আদালতের

কলকাতা: সুপ্রিম কোর্ট-এর এক গুরুত্বপূর্ণ রায়ে বড় স্বস্তি পেলেন বিবেচনাধীন ভোটাররা। বৃহস্পতিবার ঘোষিত এই রায়ে বলা হয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত যদি ট্রাইব্যুনাল কোনও বিচারাধীন ভোটারের নামে ছাড়পত্র প্রদান করে, তবে তিনি ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্ত প্রথম ও দ্বিতীয়, উভয় দফার ভোটেই কার্যকর হবে।
শীর্ষ আদালত তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, বাংলার এসআইআর মামলার প্রেক্ষিতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালত আরও উল্লেখ করেছে যে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই নির্দেশ জারি করা হয়েছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
এছাড়াও আদালত জানায়, আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে যদি ট্রাইব্যুনালে কোনও মামলার নিষ্পত্তি হয়, তবে সংশ্লিষ্ট ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এর জন্য নির্বাচন কমিশনকে একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।
যদিও আদালত স্পষ্ট করেছে, শুধুমাত্র আবেদন করলেই ভোটাধিকার নিশ্চিত হবে না, ট্রাইব্যুনালের অনুমোদন অপরিহার্য।
এই নির্দেশ প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা যা চেয়েছিলাম, তাই হয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগ বাংলার এসআইআর প্রক্রিয়ায় নিঃসন্দেহে নজিরবিহীন।”

About Author

Advertisement