শিলিগুড়ির আম বাড়িতে অস্ত্র নিয়ে আটক, গ্রেপ্তার ১

IMG-20250421-WA0266

শিলিগুড়ি: আমি বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার অপরাধে পুলিশ একজনকে গ্রেফতার করলো। তার নাম মিয়াজ মোল্লা। জানা গেছে বিহারের বাসিন্দা, হলেও সে গত কয়েক বছর ধরে শিলিগুড়িতে থাকছিল। বহুদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের খবর ছিল পুলিশের কাছে। জানা গেছে শিলিগুড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সে , এবং ঘর পরিবর্তন করত। টাকা পয়সা ভালোই থাকায় এই এলাকার বহু ছেলেকে এই ধরনের কাজে জড়িয়ে ফেলেছিল। টাকার লোভ দেখিয়ে কাজ করিয়ে নিতো সে। আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করবার জন্য পুলিশের সন্দেহ ছিল তার উপরে। অবশেষে গতকাল ছদ্মবেশে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে ধরে ফেলে। সে জানিয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র পাচারের সাথে সে জড়িত। এবং সে বাইরেও বিভিন্ন জিনিস পাচার করত। সে এখানকার বাসিন্দা না হলেও শিলিগুড়ি সব এলাকায় ছিল তার নক দর্পণ এ। তার বিরুদ্ধে আগের থেকেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ ছিল।

About Author

Advertisement