লেহ: বৃহস্পতিবার লাদাখে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ অঞ্চল। স্থানীয় সময় অনুযায়ী এটি সকাল ৩টা ৫৪ মিনিট ৪৯ সেকেন্ডে রেকর্ড করা হয়।জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সকাল ৩টা ৪৫ মিনিটে অনুভূত হয়েছিল।রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। এটি প্রায় ১৫০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়, যার কেন্দ্রস্থল লেহ, লাদাখে ৩৬.৭২২ উত্তর অক্ষাংশ এবং ৭৪.৪৫৬ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত ছিল।প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।










