রাজ্য বার কাউন্সিল নির্বাচন ঘিরে উত্তেজনা কলকাতা হাইকোর্টে

Calcutta-High-Court-2

কলকাতা: রাজ্য বার কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দু’দিনের ভোটযুদ্ধ। সোমবার সকাল থেকেই কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের বিভিন্ন আদালতে চলে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট আসন সংখ্যা ২৫ হলেও এবারে নির্বাচন হচ্ছে ২৩টি আসনে।
এর মধ্যে ১৮টি আসনে পুরুষ প্রার্থী এবং ৫টি আসনে মহিলা। কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে মঙ্গলবার এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। বার কাউন্সিলের লড়াইয়ে তৃণমূল সমর্থিত আইনজীবী প্রার্থী রয়েছেন ২৩ জন, বিজেপি সমর্থিত প্রার্থী ২২ জন, বাম সমর্থিত প্রার্থী ১২ জন এবং নির্দল প্রার্থী রয়েছেন ১৮ জন। কলকাতা হাইকোর্টে ভোটগ্রহণের জন্য তিনটি বুথ তৈরি করা হয়েছে।
প্রায় ৮০ হাজার আইনজীবীর ভোটাধিকার প্রয়োগ করেন। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জেলা ও মহকুমা আদালত সবত্র‌ই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এই ভোট ব্যালট পেপারের মাধ্যমে নেওয়া হচ্ছে।রাজ্যের সমস্ত আদালতে একসঙ্গে এই নির্বাচন হওয়ায় ভোটগণনা এবং ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে বলে মত আইনজীবীদের।
তবে দ্বিতীয় দিনের নির্বাচনে ভোট স্বচ্ছতার অভিযোগ তুললেন প্রার্থী হওয়া প্রবীণ আইনজীবী অরুন কুমার মাইতি। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ভোটার তালিকায় থাকা একজন আইনজীবী হাইকোর্ট সহ চারটি জেলা আদালতে নাম রয়েছে, ফলে ভোটার তালিকা নিয়ে অসচ্ছতার অভিযোগ রয়েছে। একইসঙ্গে রাজ্য বার কাউন্সিলের কিছু প্রভাবশালীর বিরুদ্ধে তাঁর অভিযোগ, হাইকোর্টে সুষ্ঠ নির্বাচন হোক সেটা অনেকে চান না। তাই প্রচারের সময় প্রভাবশালীরা বাধা দিয়েছে। এছাড়াও ভোটের আগে প্রার্থীদের নাম চিরকুটে পৌঁছে দেওয়া হচ্ছিল আইনজীবী কক্ষে যা নিয়ে তিনি সরব হন।
নির্বাচন লড়াইয়ে তৃণমূল প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান চেয়ারম্যান অশোক কুমার দেব এবং তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সুব্রত সরকার ও অংশুমান মন্ডলের মতো অভিজ্ঞ আইনজীবীরা। অন্যদিকে, বিরোধী শিবিরে কৈলাস তামোলি, মিহির দাস ও বিশ্বরূপ চক্রবর্তীর পাশাপাশি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে লড়াই করছেন অভিজ্ঞ আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

About Author

Advertisement