বিশ্ববাজারে আনা হবে জৈব মধু
শিলং: দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলার রেরাপারার মেলিম-এ একটি বহুমুখী মৌমাছি পালন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। মৌমাছি পালন খাতকে শক্তিশালী করা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য জীবিকার নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই কেন্দ্রটি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সাংমা বলেন যে, মেঘালয়ের মধুর বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি অভিমত ব্যক্ত করেন যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি পালন, উন্নত প্রক্রিয়াজাতকরণ, আকর্ষণীয় মোড়কীকরণ এবং শক্তিশালী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রাজ্যের এই জৈব মধু বিশ্ববাজারে পৌঁছে দেওয়া সম্ভব।
তাঁরা জানিয়েছেন যে, রাজ্য সরকারের একটি উদ্যোগ ‘অ্যাপিকালচার মিশন ২.০’-এর আওতায় ১২টি জেলার ৮৭টি ক্লাস্টারে ৬,৪৯১ জন মৌমাছি পালনকারী কৃষককে সহায়তা প্রদান করা হচ্ছে। ১.৫২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত এই নতুন সুবিধা কেন্দ্রটি মধু প্রক্রিয়াজাতকরণ, বোতলজাতকরণ, পরীক্ষা, বিপণন এবং মৌচাক (মৌমাছি পালনের বাক্স) তৈরির মতো কার্যক্রমের মাধ্যমে মধুর ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।
একইভাবে, মুখ্যমন্ত্রী সাংমা উল্লেখ করেছেন যে মেঘালয়ের মধুর অনন্য পরিচিতি ও সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে রাজ্যে একটি মৌমাছি জাদুঘর এবং একটি ইন্টারপ্রিটেশন সেন্টার (ব্যাখ্যামূলক কেন্দ্র) স্থাপনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





