মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্টস ৭০ লক্ষ ট্রাক্টর উৎপাদনের মাইলফলক অতিক্রম করলো

IMG-20260618-WA0076

মুম্বাই: মাহিন্দ্রা গ্রুপের অন্তর্ভুক্ত এবং উৎপাদনের পরিমাণের দিক থেকে বিশ্বের বৃহত্তম ট্রাক্টর নির্মাতা প্রতিষ্ঠান ‘মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট বিজনেস’ (এফইবি) ৭০ লক্ষ ট্রাক্টর উৎপাদনের এক মাইলফলক স্পর্শ করলো ।* এই অর্জনটি কৃষি যান্ত্রিকীকরণের প্রসার এবং ভারত ও বিশ্বের লক্ষ লক্ষ কৃষকের মাঝে যান্ত্রিকীকরণের মাধ্যমে সমৃদ্ধি বয়ে আনার ক্ষেত্রে মাহিন্দ্রার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ভারতে শক্তিশালী উৎপাদন-কাঠামো এবং বিশ্বজুড়ে বলিষ্ঠ উপস্থিতির ওপর ভিত্তি করে, মাহিন্দ্রা এফইবি ‘মাহিন্দ্রা ট্র্যাক্টরস’ ও ‘স্বরাজ ট্র্যাক্টরস’ ব্র্যান্ডের পাশাপাশি ‘গ্রোম্যাক্স’ (Gromax)—যারা ‘ট্র্যাকস্টার’ ও ‘হিন্দুস্তান’ সিরিজের ট্র্যাক্টর তৈরি করে—ব্র্যান্ডের অধীনে তাদের পণ্যগুলোর উন্নয়ন ও বিপণন করে থাকে। কোম্পানিটি এই শিল্পের অন্যতম বিস্তৃত ট্র্যাক্টর পোর্টফোলিও অফার করে, যার মধ্যে রয়েছে ৩৫০টিরও বেশি মডেল ও ভেরিয়েন্ট; এর পাশাপাশি রয়েছে ট্র্যাক্টর-চালিত ও স্বয়ংক্রিয় কৃষি যন্ত্রপাতির ক্রমবর্ধমান এক সম্ভার।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত মাহিন্দ্রা ট্র্যাক্টরস ভারতের ১ নং ট্র্যাক্টর ব্র্যান্ড; মুম্বাই, নাগপুর, জহিরাবাদ, রুদ্রপুর, জয়পুর ও রাজকোটে এর উৎপাদন কেন্দ্র এবং চেন্নাইয়ের এমআরভি-তে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। স্বরাজ ট্র্যাক্টরস, পূর্বনাম পাঞ্জাব ট্র্যাক্টরস লিমিটেড, ভারতের দ্বিতীয় বৃহত্তম ট্র্যাক্টর ব্র্যান্ড। বিক্রয়ের পরিমাণে ধারাবাহিক প্রবৃদ্ধি এবং কৃষক সম্প্রদায়ের সাথে দৃঢ় সম্পর্কের সুবাদে গত এক দশকে এটি দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ট্র্যাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।
১৯৭৪ সালে দেশের প্রথম নিজস্ব প্রযুক্তির ট্রাক্টর তৈরির কৃতিত্বের অধিকারী ‘স্বরাজ’-এর উৎপাদন কেন্দ্র, ফাউন্ড্রি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনার মাধ্যমে মোহালিতে শক্তিশালী উপস্থিতি রয়েছে। ‘গ্রোম্যাক্স এগ্রি ইকুইপমেন্ট লিমিটেড’ – যা এম অ্যান্ড এম লিমিটেড এবং গুজরাট সরকারের মধ্যে ৬০:৪০ অনুপাতে গঠিত একটি যৌথ উদ্যোগ—ভাদোদরা থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং এটি ভারতের ১ নং আঞ্চলিক ট্রাক্টর ব্র্যান্ড।
পণ্য উদ্ভাবন ও বিশ্বমানের উৎপাদন ব্যবস্থায় মাহিন্দ্রা এফইবি-এর শক্তিশালী যাত্রার ওপর ভিত্তি করেই এই মাইলফলক অর্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ অর্থবছরে ৫,২৬,০০০-এরও বেশি ট্রাক্টর বিক্রির রেকর্ড; ‘মাহিন্দ্রা ৫৮৫ ইউভো টেক+ ভি১’ ‘মাহিন্দ্রা নোভো প্রিমিয়াম এডিশন’ ও ‘স্বরাজ প্রোটেক’-এর মতো নতুন মডেলের সংযোজন; এবং গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ‘মাহিন্দ্রা ওজা’-র বৈশ্বিক সম্প্রসারণ। ২০২৭ অর্থবছরে মাহিন্দ্রা এফইবি নতুন ‘মাহিন্দ্রা ট্রাক্টর’ ও ‘স্বরাজ প্রোটেক’ সিরিজের আওতায় ৭টি নতুন ট্রাক্টর এবং ১২টি নতুন ফিচার বাজারে নিয়ে আসবে।
এই অর্জনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এম অ্যান্ড এম লিমিটেড-এর অটো অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট বিজনেস (এএফএস)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও রাজেশ জেজুরিকর বলেন, “বিকশিত ভারত’-এর লক্ষ্যের দিকে ভারতের অগ্রযাত্রায় কৃষি খাতের রূপান্তর জাতি গঠনের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। এই যাত্রায় অবদান রাখতে পেরে মাহিন্দ্রা গর্বিত; আমাদের ট্রাক্টরগুলো গ্রামীণ জনপদকে শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী জাতীয় উন্নয়নে সহায়তা করছে। ৭০ লক্ষ ট্রাক্টর উৎপাদনের মাইলফলক স্পর্শ করা আমাদের সবার জন্যই এক গর্বের মুহূর্ত, কারণ আমরা ভবিষ্যতের জন্য নিরন্তর কাজ করে চলেছি”।
ভিজে নাকরা – প্রেসিডেন্ট, ফার্ম ইকুইপমেন্ট বিজনেস, এমঅ্যান্ডএম লিমিটেড বলেন, “শুধুমাত্র সংখ্যার বিচারে নয়, ৭০ লক্ষের এই মাইলফলকটি কৃষিকাজের প্রতি আমাদের গভীর অঙ্গীকার এবং আমাদের ব্র্যান্ডগুলোর ওপর কৃষকদের দীর্ঘদিনের আস্থারই প্রতিফলন। নির্ভরযোগ্য, মজবুত ও উৎপাদনশীলতা-কেন্দ্রিক ট্রাক্টর সরবরাহের মাধ্যমে দশকের পর দশক ধরে এই আস্থা গড়ে উঠেছে—এমন ট্রাক্টর যা বছরের প্রতিটি মৌসুমে কৃষকদের পাশে থাকে। প্রযুক্তিকে আরও সহজলভ্য ও কার্যকর করে বিশ্বজুড়ে কৃষকদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে আমাদের সংকল্পকে এটি আরও সুদৃঢ় করে। ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সময় কৃষকদের পরিবর্তনশীল চাহিদাই আমাদের অগ্রযাত্রার গতিপথ নির্ধারণ করবে; সেই সাথে আমরা উন্নতমানের পণ্য, স্মার্ট ফিচার এবং এমন সব সমাধানের ওপর গুরুত্ব দেওয়া অব্যাহত রাখব যা মাঠপর্যায়ে কৃষকদের জন্য প্রকৃত সুফল বয়ে আনে”।
৫০টিরও বেশি বাজারে কার্যক্রম পরিচালনাকারী মাহিন্দ্রা এফইবি বিক্রয়ের পরিমাণের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান; ভারতের পরেই যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় বৃহত্তম বাজার, যেখানে তারা তিন দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছে এবং দুটি অ্যাসেম্বলি বা সংযোজন কারখানা পরিচালনা করছে। প্রকৌশলগত উৎকর্ষ, ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং কৃষকদের চাহিদা ও প্রয়োজন সম্পর্কে গভীর বোঝাপড়াকে কাজে লাগিয়ে, মাহিন্দ্রা এফইবি তাদের বিভিন্ন কৃষি-যন্ত্রপাতি ব্র্যান্ডের মাধ্যমে জমির প্রস্তুতি থেকে শুরু করে ফসল তোলার পরবর্তী পর্যায় পর্যন্ত—পুরো ভ্যালু চেইন বা উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায়—স্মার্ট কৃষি-যন্ত্রপাতির সমাধান উদ্ভাবন করছে।

About Author

Advertisement