মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানকে আক্রমণ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

IMG_580f247a-10a6-42d9-bc64-59966335e131

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ৩রা নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে অর্থবহ আলোচনা চলছে।
ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ব্যাপকভাবে বেড়েছে, যার ফলে দেশের অভ্যন্তরে ট্রাম্পের জনপ্রিয়তায় উল্লেখযোগ্য ভাটা পড়েছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরান সংকট নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাম্প আপাতত সামরিক পদক্ষেপ স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন। সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে ক্রমাগত প্রস্তাব আদান-প্রদান চলছে।

About Author

Advertisement