দিনহাটা: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাড়ির উঠান থেকে শুরু করে চাষের জমি সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করল পুলিশ। মঙ্গলবার দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ থানার বুড়িরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেই গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের এই অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুড়িরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির আশপাশ ও জমিতে লাগানো গাঁজা গাছ ধ্বংস করা হয়। প্রশাসনের দাবি, বারবার প্রচার ও মাইকিং করা হয়েছে গাঁজা চাষ না করার জন্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হলেও অনেকেই তা মানছেন না। সেই কারণেই অভিযানে নামে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এই অভিযান চলবে।কোথাও গাঁজা চাষের খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনানুগ পদক্ষেপও করা হবে বলে জানিয়েছে পুলিশ।










