বিক্ষোভের আগেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাসহ ৬০০ সমর্থক গ্রেপ্তারেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতাসহ ৬০০ সমর্থক গ্রেপ্তার

IMG-20261010-WA0066

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে দিল্লি বিমানবন্দরে বিমানের ভেতর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া বন্ধের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে তাঁরা দিল্লিতে পৌঁছেছিলেন।
একইভাবে, ইউটিউবার ধ্রুব রাঠিকেও গুরুগ্রামে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর বিভিন্ন স্থান থেকে সিজেপির আরও প্রায় ৬০০ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
দলের আইনি বিষয়ক প্রধান রত্না সিং একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন, পুলিশ তাঁর বাড়িতে এসেছিল এবং তাঁর গাড়ি ঘিরে ফেলেছিল। তাঁর দাবি, ওপর মহল থেকে নির্দেশ এসেছে জানিয়ে পুলিশ তাঁকে বাড়িতেই থাকতে বলেছিল। তিনি আরও জানান, গাড়িতে তিনি-সহ তিনজন মহিলা ছিলেন। বিক্ষোভে যোগ দিতে যন্তর মন্তরের উদ্দেশে যাওয়া সিজেপি সমর্থকদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভের আগেই রাজধানীতে প্রায় ৪৩ হাজার পুলিশকর্মী ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ রাস্তায় ব্যারিকেড বসিয়েছে এবং কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশদ্বারও বন্ধ করে দিয়েছে। নয়াদিল্লি এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করতে শুক্রবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছিল।
এর আগে ৫০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ করা এবং দুটি প্রধান রেলস্টেশনে পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, সুপ্রিম কোর্ট পরিবহণ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ না করার নির্দেশ দিয়েছিল।
সিজেপির এই বিক্ষোভকে আগের ‘ককরোচ আন্দোলন’-এর দ্বিতীয় পর্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে পরিচালিত প্রথম আন্দোলনের পর ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছিলেন।

About Author

Advertisement