বেবি চক্রবর্ত্তী
বাংলা সাহিত্য হল আজকের আধুনিক সমাজের দর্পণ। সেই ধারাবাহিকতা আধুনিক উন্নত মানের একক গ্রন্থ ও সংকলন আত্মপ্রকাশ করে পাঠকমহলে বিশেষ পরিচিতি অর্জন করেছে নবদিগন্ত পাবলিকেশন। প্রকাশনা সংস্থার নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যেই সফলভাবে প্রকাশিত হয়েছে ছয় শতাধিক গ্রন্থ।
প্রকাশনা সংস্থার এই অগ্রযাত্রার মূল দুই কান্ডারী আকাশ চক্রবর্তী এবং ঋত্বিকা বল্লভ। তাঁদের সুদক্ষ নেতৃত্ব ও মুখ্য সমন্বয়কারী (Head Coordinator) অয়ন চক্রবর্ত্তী-র নিরন্তর প্রচেষ্টায় নবদিগন্ত পাবলিকেশন আজ লেখক ও পাঠকদের আস্থার এক গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে।
পাশাপাশি প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ‘চক্রব্যূহ’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ‘মুক্ত ডানা’, ‘মানুষের ভেতরে অমানুষ’ এবং ‘ইতিহাসের লেন্স’ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিষয়বৈচিত্র্য, মানসম্মত সম্পাদনা ও নান্দনিক প্রকাশনার জন্য বইগুলি পাঠকমহলে সমাদৃত হয়েছে।

নবদিগন্ত পাবলিকেশনের পক্ষ থেকে উদীয়মান ও প্রতিষ্ঠিত সকল লেখকের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, যাঁদের অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে, তাঁরা তা প্রকাশনার জন্য পাঠাতে পারেন। মানসম্মত সম্পাদনা, আকর্ষণীয় বিন্যাস ও উন্নত প্রকাশনার মাধ্যমে পাণ্ডুলিপিকে একটি পরিপূর্ণ গ্রন্থে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে নবদিগন্ত পাবলিকেশন।
মুখ্য সমন্বয়কারী অয়ন চক্রবর্ত্তীর মতে,
“প্রতিটি মহান লেখকের যাত্রা শুরু হয় একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে। আপনার কলমের শক্তি হয়তো আগামী দিনের বাংলা সাহিত্যকে নতুন দিশা দেখাবে। তাই নিজের সৃষ্টিকে ডায়েরির পাতায় আটকে না রেখে পাঠকের হাতে তুলে দিন। নবদিগন্ত পাবলিকেশন বিশ্বাস করে, প্রতিভা সুযোগ পেলে তবেই সাহিত্য সমৃদ্ধ হয়। আপনার স্বপ্নের বই প্রকাশের পথচলায় আমরা হতে চাই বিশ্বস্ত সহযাত্রী।”

এছাড়াও সাধারণ সমগ্র পাঠক- পাঠিকাদের বইমুখী করে তুলতে এই সিদ্ধান্ত। বর্তমানে মানুষ লাইব্রেরি যেতে ভুলে গেছে। বই এর ওপর পড়ছে ধূলো- ধরছে মস্তিষ্কে গুড় ভরা লোহার ওপর মরচে। কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়ছে আধুনিকতা কমছে শ্রমের ঘন্টা। দিনে দিনে সাইবার ক্রাইমে আক্রান্ত এই মুঠোফোন আর কৃত্রিম বুদ্ধিমত্তায়। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন আসুন বই পড়ুন আর নতুন বই প্রিয়জনকে উপহার হিসেবে দিন।









